“প্রতিটি নাগরিকের জন্য একক ও সর্বাঙ্গীন স্বাস্থ্যসেবা”
অখিল বঙ্গীয় জনতা পার্টি বিশ্বাস করে, সুস্বাস্থ্য কোনো সুবিধা নয়, এটি নাগরিক অধিকার। আমাদের লক্ষ্য এমন একটি একত্রীকৃত, প্রযুক্তিনির্ভর ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিক সহজে, দ্রুত এবং মানসম্পন্ন চিকিৎসা পাবেন — স্থান, অর্থ বা প্রভাব নির্বিশেষে।
🔹 ১. সেন্ট্রালাইজড হেলথ কন্ট্রোল সিস্টেম (CHCS)
প্রতিটি নাগরিককে একটি Unique Patient Identification Bar (UPIB) প্রদান করা হবে। এই আইডির মাধ্যমে যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা, শহর বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিতে পারবেন। সমস্ত টেস্ট রিপোর্ট, প্রেসক্রিপশন ও চিকিৎসার ইতিহাস ক্লাউড বেসড সেন্ট্রাল ডাটাবেসে সংরক্ষিত থাকবে। এতে ডাক্তার, হাসপাতাল এবং রোগীর মধ্যে তথ্য বিনিময় হবে তাৎক্ষণিক ও স্বচ্ছভাবে।
🔹 ২. ডায়াগনস্টিক ও টেস্টিং-এ পূর্ণ ডিজিটালাইজেশন
প্রতিটি টেস্ট সেন্টারকে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে। রোগী যেখানেই টেস্ট করান না কেন, তার রিপোর্ট রাজ্যের যেকোনো ডাক্তার রিয়েল টাইমে দেখতে পারবেন। ভুল নির্ণয় ও নকল রিপোর্টের যুগ শেষ হবে — কারণ সবকিছু থাকবে সেন্ট্রাল অথেন্টিকেশন সিস্টেমে।
🔹 ৩. এআই ও কোয়ান্টাম সিমুলেশন-ভিত্তিক চিকিৎসা মডেল
জটিল রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় যুক্ত হবে AI Doctor Assist System। প্রয়োজনে রোগীর রোগের মডেল তৈরি করে Quantum Simulation Process-এর মাধ্যমে চিকিৎসার ফলাফল পূর্বানুমান করা হবে। এতে দ্রুত সঠিক চিকিৎসা ও ওষুধ নির্ধারণ করা সম্ভব হবে।
🔹 ৪. মিক্স মডেল: মানুষ, মেশিন ও মানবিকতা
প্রতিটি চিকিৎসা ক্ষেত্রে তিন স্তরের সহায়তা থাকবে:
- মানব চিকিৎসক – অভিজ্ঞ ডাক্তারদের ক্লিনিক্যাল সিদ্ধান্ত।
- AI সহায়তা – রোগ বিশ্লেষণ ও ডেটা কম্পারিজন।
- Simulation Model – চিকিৎসার সম্ভাব্য ফলাফল যাচাই।
🔹 ৫. স্মার্ট হেলথ অ্যাপ ও পোর্টাল
Bangla Health Connect” নামে একটি অ্যাপ তৈরি করা হবে। নাগরিকরা এখানে তাদের প্রেসক্রিপশন, রিপোর্ট, ওষুধের রিমাইন্ডার, ও টেলিমেডিসিন স্লট বুক করতে পারবেন। অ্যাপে থাকবে Emergency SOS ফিচার — যে কোনো অবস্থায় দ্রুত নিকটস্থ হেলথ সেন্টারের সঙ্গে যোগাযোগ।
🔹 ৬. গ্রামীণ স্বাস্থ্য রূপান্তর
প্রতিটি ব্লক ও পঞ্চায়েতে মিনি ই-হেলথ সেন্টার স্থাপন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, এবং অনলাইন লিংকের মাধ্যমে সংযুক্ত থাকবেন শহরের ডাক্তাররা। দূরবর্তী অঞ্চলেও চিকিৎসা পৌঁছবে — “এক বাংলা, এক স্বাস্থ্য নেটওয়ার্ক।”
🔹 ৭. দক্ষিণ ভারতের মডেল থেকে শিক্ষা
সিএমসি, মণিপাল ও অ্যাপোলো মডেলের মতো ইন্টিগ্রেটেড সিস্টেম থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে তৈরি হবে নিজস্ব উন্নত হেলথ নেটওয়ার্ক |
🔹 ৮. স্বচ্ছতা ও দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য পরিষেবা
ওষুধ ক্রয়, হাসপাতাল বিলিং, টেস্ট খরচ সব থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে। ঘুষ, ফেক বিল বা মেডিকেল মাফিয়ার দৌরাত্ম্য আর নয় —জনতার স্বাস্থ্য ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা আনবে অখিল বঙ্গীয় জনতা পার্টি।
🔹 ৯. নাগরিকের স্বাস্থ্যই রাজ্যের সম্পদ
আমরা বিশ্বাস করি —“যত বেশি সুস্থ নাগরিক, তত শক্তিশালী বাংলা।”
অখিল বঙ্গীয় জনতা পার্টি বাংলার প্রতিটি ঘরে স্বাস্থ্য পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।